বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ইতালীতে রেস্তোরাঁয় ফুল বিক্রির জন্য দিগুণ জরিমানা বাংলাদেশীর

আপডেট:

বেলাল ভূঁইয়া (ইতালি, রোম থেকে):

ইতালিতে শুধুমাত্র রাস্তায় ফুল বিক্রির কারণে বাংলাদেশি হোসাইন শাফিয়া- এর ৫,১৬৪ ইউরো জরিমানা করা হয়েছে, এই ঘটনাটি ইতালির ট্রেভিসো শহরের মোলিয়ানো ভেনেতো এলাকায় ঘটেছে। এতে স্থানীয় রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে।স্থানীয় সরকার “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করলেও, সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত অমানবিক বলে মনে করা হচ্ছে।জানাগেছে, হোসাইন দিনে পোর্তো মার্ঘেরাতে শ্রমিকের কাজ করেন, সন্ধ্যায় ট্রেনে চড়ে মোলিয়ানো ভেনেতোয় গিয়ে রেস্তোরাঁ ও ক্যাফের সামনে গোলাপ ফুল বিক্রি করেন, আইন অনুযায়ী এই অপরাধের ন্যূনতম জরিমানা ২,৫০০ ইউরো, কিন্তু তাকে দুগুণের বেশি জরিমানা করা হয়েছে। স্থানীয় পুলিশ অনুমতিহীন রাস্তায় বিক্রি (অ্যাবুসিভো কমের্সিও) এর অভিযোগে তাকে জরিমানা করে।বাংলাদেশী হোসাইন এই জরিমানার অর্থ দিতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত, কারণ এটি তার কয়েক মাসের আয়ের সমান। ইতালিতে অনুমতি ছাড়া রাস্তায় বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ।।

বিজ্ঞাপন

সুত্র :ফেনী মিডিয়া হাউজ – রোম – ইতালী

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত