শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ইতালির ফোরিও ডি’ইশ্চিয়ায় গুলিবিদ্ধ হয়ে ৩ নিহত ১ আহত

আপডেট:

ফোরিও ডি’ইশ্চিয়ায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত এবং একজন মহিলা গুরুতর আহত নিহতদের মধ্যে হত্যা কারী রয়েছে। দুই জনকে খুন করে নিজের মাথায় গুলি করে মারা যায়। সে তার প্রাক্তন স্ত্রী ইতালীর আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটিতে আতঙ্ক, নারকীয় রক্তাক্ত বিকেল ছিলো, সে কয়েক ডজন গুলির গুলিতে ছুটির আগষ্টে উপভোগে আসা পর্যটকতের মনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। যার ফলে তিনজন মারা যায়, এবং চতুর্থজনকে ক্যারাবিয়ানি গুরতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসা কর্মীদের মতে অবস্থা খুবই গুরুতর। ফেরাগোস্তো ছুটি কাটাতে জন্য আশা ছুটির সপ্তাহান্তে ফোরিও ডি’ইশ্চিয়ায় এটি ঘটে। সন্ধ্যা ৬:৩০ টার দিকে, দ্বীপের পাহাড়ি শহর কুওটো এলাকার ভায়া প্রভিন্সিয়াল পাঞ্জায়, ৬৯ বছর বয়সী এক ব্যক্তি আন্তোনিও লুওঙ্গো তার প্রাক্তন স্ত্রীর সঙ্গী এবং মাকে গুলি করে হত্যা করে নিহতরা হলেন ৪৮ বছর বয়সী একজন পুরুষ, নুনজিও রুসো স্পেনা এবং ৬৩ বছর বয়সী ইউক্রেনীয় বংশোদ্ভূত মহিলা, জিনোভিয়া নিহ্নিৎস্কা, যাদের মৃতদেহ একটি হোটেলের কাছে রাস্তায় পাওয়া যায় । এরপর তিনি তার প্রাক্তন স্ত্রী, ৪২ বছর বয়সী ইউক্রেনীয় বংশোদ্ভূত মহিলাকে ধাওয়া করে গুলি করেন। তিনি বর্তমানে ল্যাকো আমেনোর রিজোলি হাসপাতালে ভর্তি। ৬৯ বছর বয়সী এই ব্যক্তি এরপর নিজের উপর বন্দুক ছুঁড়ে গুলি চালান। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ইসচিয়া শাখার কারাবিনিয়েরির তদন্ত ঘটনার উপর শুরো করে এবং ঘটনার একটি সুনির্দিষ্ট মূল্যায়ন প্রদান করে। ক্যারিবিয়ন সুত্রে জানা যায় লোকটি গুলি চালিয়েছে,” ঘটনাস্থলের কাছে বসবাসকারী একজন প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন, “অনেক গুলি চালিয়েছে। কী ঘটছে তা শুনে আমি আমার ঘর থেকে বেরিয়ে এসে তাকে বন্দুক হাতে দেখতে পেলাম; সে তখন অস্র হাতে দৌড়াছিলো। দুইজনকে হত্যা করার পর, সে তার প্রাক্তন সঙ্গীকে তার বাড়ির সামনের দরজা পর্যন্ত তাড়া করে গুলি করে। আমি দেখছিলাম সে গুলি খেয়ে পড়ে কাতরাছিলো তার অবস্থা গুরুতর । তারপর মাত্র কয়েক মিটার দূরে থাকা অবস্থায় সে নিজের উপর মাথায় বন্দুক তাক গুলি ছুড়ে এখন আমি দেখলাম সে মারা গেছে।” ভয়াবহতার একটি দৃশ্য মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল এবং বিশ মিটার বিস্তৃত ছিল, যেখানে লোকটির প্রথম দুইজন নিহত হয়েছিল সেখান থেকে যেখানে তার প্রাক্তন স্ত্রী আহত হয়েছিল এবং যেখানে ৬৯ বছর বয়সী ব্যক্তি নিজেকে গুলি করেছিলেন। এই ভয়াবহ একটি দৃশ্য কখনো দেখিনি আতঙ্কের মুহূর্তগুলি অনুভব কর ছিলাম। এলাকার সবাই গুলির শব্দ শুনতে পেয়েছিল। একটি বারের সমুখে, প্রাথমিকভাবে ঘটনাটি ঘটেছে বলে শুনেছি। এই পরিস্থিতিতে নিজের মধ্যে ভয় ও আতংক কাজ করছিল। কোন ভাবে নিজেকে সামলে নিয়েছি।ভয়ে গাড়ি নিয়ে পর্যটকেরা যে দিকে পারছে ছুটতে গিয়ে এলাকার যানজট সৃষ্টি হয় ঘটনার খবর এবং লাইভ ভিডিও ট মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কারাবিনিয়েরি, কর্মকতা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের এসে সেটি বেষ্টনী দিয়ে পরিক্ষা করে এই হত্যাকান্ডের বিবরন লিপিবদ্ধ করছে। ফলে ঘটনার একটি সুনির্দিষ্ট চিত্র আঁকা কারন বুজতে সক্ষম হয়েছে।

তথ্যসুত্র : আনসা — ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত