বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইসলামিক শরিয়াভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করার প্রস্তাব অনুমোদন একনেকে

আপডেট:

গতকাল উপদেষ্টা পরিষদে ,আর্থিক সংকটাপন্ন ইসলামিক শরিয়াভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো- ইউনাইটেড ইসলামিক ব্যাংক, অপরটি হলো সম্মিলিত ইসলামিক ব্যাংক।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারীও তার আমানত হারাবেন না।যে পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন ব্যাংক হবে সেগুলো হচ্ছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ও সোশ্যাল ইসলামী ব্যাংক। আইসিবি ব্যাংক এই তালিকায় থাকলেও শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকার কারণে সেটিকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত