বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী জেলায় পুলিশের বিশেষ অভিযান চোরাই সিএনজি ও মোবাইল উদ্ধার ১৪ জন গ্রেফতার

আপডেট:

প্রেস রিলিজ

জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার,ফেনী জেলায় অপরাধ দমনে, বিভিন্ন মালার পলাতকা আসামিদের গ্রেফতারের র্নিদেশ দেন। ফলশ্রুতিতে সকাল থানা একযোগে বিশেষ অভিযান শুরু করে। ফেনী জেলা পুলিশ কর্তৃক ২১/১০/২০২৫খ্রিঃ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার ও উদ্ধারের বর্ননা নিন্মে দেওয়া হল।) ফুলগাজী থানা পুলিশ কর্তৃক অটোরিক্সা ও সিএনজিসহ চোর চক্রের ০৪ সদস্যসহ গ্রেফতার।ফুলগাজী থানা পুলিশ গত ২১/১০/২০২৫ইং তারিখ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ জিসাদ প্রঃ জিসান(৩২), পিতা- মোঃ হারুন, মাতা- জোহরা আক্তার মনি, সাং-লাটিমী (মোল্লা বাড়ী), থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, বর্তমান: সাং-হাজারী রোড (ভাড়া বাসা), থানা- ফেনী সদর, জেলা- ফেনী। ২। রেজাউল করিম(২১), পিতা- রবিউল হক, মাতা- রেজিয়া বেগম,সাং- কাছারী বাজার, কন্ডারপাড় মজুমদার, ০৩নং ওয়ার্ড, পাঠান নগর ইউনিয়ন, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী, ৩। আবু বক্কর সিদ্দিক বাদশা(২১), পিতা- আবু আহম্মদ, মাতা- রাহেনা আক্তার, সাং- নুরপুর, ০৩নং ওয়ার্ড, ০৬নং জিএমহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনী, ৪। মোঃ নিজাম খান(২১), পিতা- বাহার মিয়া, মাতা- হোসনেয়ারা বেগম, সাং-দক্ষিণ শ্রীচন্দ্রপুর, ০৯নং ওয়ার্ড, ০৬নং জিএমহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী, জেলা-ফেনীদেরকে আটক করে। আসামীদের হেফাজত হইতে চুরি যাওয়া একটি ব্যাটারী চালিত অটো রিক্সা ও আসামীদের চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়। এছাড়াও ফুলগাজী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে চুরি মামলায় সন্দিগ্ধ এলাকার চিহ্নিত চোর ১। মোঃ শাখাওয়াত হাসান জনি(২৩), পিতা- মোহাম্মদ আলী, সাং-দক্ষিণ ধর্মপুর, ০২নং ওয়ার্ড, ০৫নং আমজাদহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী,জেলা- ফেনীকে আটক করা হয়। ফুলগাজী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।২( ফেনী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত অপরাধী চক্রের একাধিক মামলার ০৪ (চার) জন আসামী গ্রেপ্তারঃফেনী মডেল থানা পুলিশ গত ২১/১০/২০২৫খ্রি. তারিখ বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত একাধিক মামলার আসামী (১) মাঈন উদ্দিন রাকিব (২৯) পিতা- আব্দুল মান্নান, গ্রাম- মালিপুর মিয়াজীবাড়ী, এর বিরুদ্ধে ফেনী মডেল থানার মামলা নং-৩৩(১০)২০২৩, এবং মামলা নং ২৫(০৬) ২০২৪ এর এজাহার ভূক্ত পলাতক আসামী। (০২) মোঃ আইয়ূব আলী সিফাত (১৯) পিতা- দাউদ, সাং-বন্ধুয়া মাওলানা হাবিবুর রহমান এর বাড়ী, এর বিরুদ্ধে ফেনী মডেল থানার মামলা নং-১৮(১০) ২০২৫, এর আসামী। (০৩) মোঃ সাঈদুল ইসলাম (২৭) পিতা- আবু তাহের সাং- রুহিতিয়া দৌলত কাজীর বাড়ী এর বিরুদ্ধে মামলা নং-১৮(০৯) ২০২৫ এর আসামী এবং (০৪) মোঃ শাহীন প্রকাশ বুলেট শাহীন (২৫) পিতা- কবির আহাম্মদ, সাং- বিরিঞ্চি, (১) ফেনী মডেল থানার মামলা নং ৫৪ (০৩) ২০২৩, মামলা নং- ২৩(০২) ২০১৯, মামলা নং- ১১(৪) ২০১৮সহ ১৬টি মামলার পলাতক আসামী গ্রেপ্তার করেন।)পরশুরাম থানায় ০২ জন সিএনজি অটোরিকশা চোর গ্রেফতার ও সিএনজি ও মোবাইল উদ্ধারঃ-
গত ২০/১০/২০২৫ ইং তারিখ পরশুরাম থানা পুলিশ আসামী সাদ্দাম,মামুন, শহীদগনকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন। এই বিষয়ে পরশুরাম থানার মামলা নং-১১ তারিখঃ ২১/১০/২০২৫খ্রিঃ ধারা পেনালকোড ১৮৬১ এর ৩৮২/ ৪১১ রুজু করে আইনগত গ্রহণ করা হয়েছে ।) এছাড়া ছাগলনাইয়া থানা ও সোনাগাজী থানা পুলিশ বিশেষ অভিযানে থানা এলাকায় সংঘঠিত সাম্প্রতিক অপরাধ সমুহের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ০৪(চার)জন আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। বিশেষ অভিযান অব্যাহত অছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত