ফেনী প্রতিনিধি:দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা বিএনপি। গতকাল বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “বিগত সরকারের আমলে গুম, খুন এবং ব্যাপক অর্থপাচারের মাধ্যমে দেশকে কার্যত একটি বন্ধিশালায় পরিণত করা হয়েছিল। তাদের অন্যায় ও অপকর্মের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আওয়ামী লীগের নাম নেওয়ার আগেই মানুষের ‘আস্তাগফিরুল্লাহ’ পড়া উচিত।”উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সর্বস্তরের শীর্ষস্থানীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আপডেট:

