মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট:

ফেনী প্রতিনিধি:কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ​আজ সোমবার বিকেলে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিলটি ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. এম. কায়সার এলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল। সমাবেশে বক্তব্যে সাইদুর রহমান জুয়েল বলেন, “পতিত আওয়ামী লীগ আবারও দেশের মানুষের শান্তিপূর্ণ জীবনকে বিষময় করে তোলার চেষ্টা করছে। তারা নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চালাচ্ছে।তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে এবং তাদের এই হীন চক্রান্ত কখনোই সফল হতে দেবে না।সমাবেশে জেলা, সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত