মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

টাপেন্টাডল যৌন উত্তেজক ট্যাবলেট ৪৭ সহ ফার্মেসি ব্যবসায়াই গ্রেফতার

আপডেট:

ফেনী শহরের ট্রাংক রোডস্থ ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত মেডিসিন সাপ্লাই ফার্মেসির স্বত্বাধিকারী আহছান উল্লাহকে ৪৭টি টাপেন্টাডলসহ ঔষধসহ গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী শাখা। টাপেন্টাডল অবৈধ নেশা জাতীয় ও যৌন উত্তেজক ট্যাবলেট।
যা মানব দেহের জন্য ভয়ংকর ক্ষতিকর।মেডিসিন সাপ্লাই এর সত্তাধিকারী দীর্ঘদিন ধরে ফার্মেসী ব্যবসার আড়ালে এসব অবৈধ নেশা জাতীয় এবং যৌন উত্তেজক ঔষুধ বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গতকাল তার ঔষুধ দোকানে তল্লাশি করলে অবৈধ ওষুধ পাওয়া যায়।তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত