শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

জামায়েত ইসলামের ফেনীর উদ্যোগে পুরাতন পুলিশ কোয়ার্টারে সড়ক নির্মাণ

আপডেট:

ওমর শরিফ ফরহাদ বিশেষ প্রতিনিধি :
ফেনী পুরাতন পুলিশ কোয়াটার ১৬ নম্বর ওয়ার্ড হাজী আমিনুল হক সড়ক জামায়েত ইসলামের উদ্যোগে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপন করেন মাওলানা শামসুদ্দিন বক্তব্য রাখেন জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম , বক্তব্য রাখেন জামায়েত ইসলাম কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ফেনী দুই আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়েত ইসলামের অধ্যাপক জনাব লিয়াকত আলী ভূঁইয়া। তিনি বলেন আমরা সরকারী কোন কাজে নিয়োজিত নেই। আমরা সব সময় জনগনের সাথে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করি। গণমানুষের দুঃখের ভাগীদার হতে তাদের দুঃখ দুর্দশার সমাধান দিতে। আমরা যদি ক্ষমতায় আসি প্রতিটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব দুঃখ কষ্ট সবকিছু মুছে দিবো ইনশাআল্লাহ।হাজী আমিনুল হক সড়কটি অবহেলায় ছিলো দীর্ঘ দিন রাস্তাটি করার উদ্যোগ নিয়ে ডাক্তার এম এ হাসেম সবুজ, দৈনিক সকালের কন্ঠ অনলাইন পত্রিকা ব্যবস্থাপনার সম্পাদক বদরুল আলম (বাবলু) জনাব আনোয়ার হোসেন প্রচেষ্টা গ্রহন করেন। এতে অনেকে তাদের এই উদ্যোগের সাথে থেকে সহযোগিতা করেন। আজ সেটি পূর্নতা পেলো।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত