রবিবার, জুলাই ২৬, ২০২৬

ফেনী সীমান্তে ৭ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা

আপডেট:

গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর ফুলগাজী উপজেলার শ্রীপুর বিওপি’র দায়িত্বাধীন সীমান্ত পিলারের দুর্গাপুর সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা চালানো হয়। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৭ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ৭ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এমন অভিযোগ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করে তাদের কঠোর অবস্থান ও তৎপরতায় বিএসএফ ব্যর্থ হয়েছে।বিজিবি জানিয়েছে, প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ৭ জনই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ৬ জন নারী ও ১ জন ছেলে শিশু রয়েছে। ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত