ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ মিলনের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে বেধড়ক মারধর করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের দেবীপুর গ্রামের আলীমুল্লা বাড়ির মিলন প্রবাস থেকে আসার পর ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরু করার পর হতে স্থানীয় সন্ত্রাসী ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।মোহাম্মদ মিলন বলেন, চাঁদা না দেওয়ায় কতিপয় সন্ত্রাসীরা ও অজ্ঞাতনামা কয়েকজন বাড়িতে এসে আমাকে ও আমার পরিবারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। তাদের গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন, এলাকায় বিল্ডিং নির্মাণ করতে হলে চাঁদা দিতে হবে। না’হলে ঘর করতে দেবে না।তিনি আরও বলেন, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে উক্ত সন্ত্রাসীরা আমার উপর চড়াও হয়। তর্কাতর্কির এক পর্যায়ে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে, আমি পড়ে গেলে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করে এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটাইতে থাকে। একপর্যায়ে ঘরে ঢুকে আমার ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। আমার শৌর চিৎকারে পরিবারের সদস্যরা এসে আমাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ সময় তারা তিন দিনের মধ্যে চাঁদা না দিলে আমাকে ও পরিবারকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।
ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনী সদর উপজেলায় প্রবাসী কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী
আপডেট:

