ফেনী মডেল থানার সম্মুখে পুকুরটি কচুরিপানা নানাবিদ আবর্জনায় তার জৌলুশ হারিয়ে মশার আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়ে আসছিল। বিষয়টি নিয়ে দৈনিক সকালের কণ্ঠ তার সম্পাদকীয় কলাম ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সাথে সাক্ষাৎ করে বিষয়টি দেখভাল করার আহবান জানায়। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আশ্বাস প্রদান করেন এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নান্দিকভাবে উপস্থাপন করা হবে। তারে ফলশ্রুতিতে পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আজ পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করেন
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব)ডিডিএলজি গোলাম মো. বাতেন মহোদয়ের আন্তরিক উদ্যোগে পরিস্কার কার্যক্রম উদ্বোধন হয়েছে ফেনী মডেল থানা সংলগ্ন পুকুরের। গত ১২ নভেম্বর ২০২৫ বুধবার সকালে এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: সামছুদ্দিন মহোদয়, মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা মহোদয়, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।
দৈনিক সকালের কন্ঠের সংবাদ প্রচারের পর ফেনী মডেল থানার পুকুর পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা
আপডেট:

