বুধবার, মার্চ ১১, ২০২৬

প্রধানমন্ত্রী মেলোনী পদক্ষেপ নারীদের জন্য সহায়ক নয়

আপডেট:

নিম্ন জন্মহারে দেশ ইতালি, মা দের’ জন্য কিছুটা সুবিধা দিলেও তা পর্যাপ্ত নয় বলে মনে করে অধিকাংশ নারী। ইউরোপীয় ইউনিয়নের অন্যান দেশে নারী ও মায়ের যে ধরনের সুযোগ পেয়ে থাকে তা ইতালীর বর্তমান সরকার এড়িয়ে চলছে। বিশেষজ্ঞদের মতে, মেলোনি সরকারের ২০২৬ সালের বাজেটে নারীদের উপেক্ষা করে শুধুমাত্র ‘মা’-দের জন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে।এই নীতি নারীদের পূর্ণকালীন কাজের পরিবর্তে পার্ট-টাইম বা খণ্ডকালীন কাজে উৎসাহিত করছে, যা তাদের আর্থিক স্বাধীনতাকে খর্ব করবে। সরকারের মূল ধারণা হলো, নারীদের প্রধান দায়িত্ব সন্তানদের যত্ন নেওয়া এবং বাইরের কাজ শুধুমাত্র খণ্ডকালীন হওয়া উচিত। স্কুল ছুটির সময় পরিবারের সাহায্যের জন্য ঘোষিত ৬০ মিলিয়ন ইউরোর তহবিলকে প্রতি শিশুর জন্য মাত্র ১৩ ইউরো বরাদ্দ হিসেবে দেখানো হয়েছে, যা নিতান্তই অপ্রতুল ফ্রান্সের মতো দেশে, নতুন মায়েদের সহায়তার জন্য বাড়িতে ওয়াশিং মেশিন চালানো বা খাবার তৈরির জন্য লোক পাঠানো হয়, যা সত্যিকারের সহায়তা। ইতালিতে প্রায় এক-তৃতীয়াংশ নারী খণ্ডকালীন কাজ করেন এবং এর বেশিরভাগই তাদের ইচ্ছার বিরুদ্ধে (involuntary)। অনেক মা সন্তানের জন্মের পর চাকরি ছেড়ে দিতে বাধ্য হন কারণ পর্যাপ্ত সহায়তার অভাব রয়েছে। সমালোচকদের মতে, এই পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদী সমাধানের পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিবারকে খুশি করে রাজনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা।

WomensRights

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত