বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ফেনী সদর উপজেলায় রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের থেকে স্বাস্থ্য, শিক্ষা কৃষি উপকরণ বিতরন

আপডেট:

ফেনী জেলা প্রতিনিধি : ০৩ ডিসেম্বর, ২০২৫
ফেনী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়া সামগ্রী এবং মাছের পোনা ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের অর্থায়নে সকল সেক্টরের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এটা প্রশংসনীয় উদ্যোগ। রাজস্ব আয় বাড়লে এ বিতরণ কার্যক্রম আরও বাড়ানো সম্ভব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফেনী সদরের উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত । সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল ইসলাম চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠান অনগ্রসর ১৭টি প্রাথমিক বিদ্যালয়, ৬০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ৮০টি ছাতা, কমিউনিটি ক্লিনিক এর জন্য ৩৫টি বিপি মেশিন, মৎস্য চাষিদের মাঝে ২ লক্ষ টাকার মাছের পোনা, কৃষকদের মাঝে কিছুই উপকরণ হিসেবে ৮০টি স্প্রে মেশিন, প্রাণী সম্পদের জন্য ২ লক্ষ টাকার, প্রজনন বীজ, কৃমিনাশক ঔষধ ও ভিটামিন ঔষধ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিতরণকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ২৩ লক্ষ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত