ফেনীর পরশুরামে লায়ন্স ফ্যামিলি ও চারগ্রাম সমবায় সমিতির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী পরশুরাম উপজেলার দুর্গাপুরে চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে এলাকার প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এরমধ্যে অধিকাংশ রোগীকে ঔষধ, চশমা প্রদান করা হয় এবং একশত জন রোগীকে চোখের ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।চারগ্রাম সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান মেজর এ বি এ মেসবাহ উদ দৌলা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি ২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া এমজিএফ। বিশেষ অতিথি ছিলেন চারগ্রাম সমবায় সমিতি লিঃ এর সাবেক চেয়ারম্যান মোমিন উদ দৌলা এবং লায়ন্স ইন্টারন্যাশনাল এর ভিশন চেয়ারপারসন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল।উপস্থিত ছিলেন চারগ্রাম সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা আসিফ উদ দৌলা, উপদেষ্টা শাহিদ উদ দৌলা, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।এ সময় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি লায়ন মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমাদ, মুহুরী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন,ফেনী সিটি লায়ন্স ক্লাবের ট্রেজারার সৈয়দ রইসুল ইসলাম রিমন, সদস্য লায়ন আনোয়ার হোসেন প্রমুখ । বক্তব্য রাখেন মাহাবুব আলমসহ আরো অনেকে। চক্ষু শিবির বাস্তবায়নে সহযোগিতা করেন ফেনী মুহুরী লিও ক্লাব ও ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের সদস্যরা।

