বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা কবে

আপডেট:

বেসরকারি স্কুল-কলেজে এমপিওভুক্ত শিক্ষকরা এখন তাকিয়ে আছে বহু প্রত্যাশিত বদলির সংশোধিত নীতিমালার দিকে। এ নীতিমালা কবে নাগাদ প্রকাশ হবে তা এখন শিক্ষকদের একমাত্র আগ্রহের বিষয়। এমন প্রেক্ষাপটে শিক্ষা বিষয়ক শিক্ষকরা জানতে চাচ্ছেন।শিক্ষকদের এমন প্রশ্নের উত্তরে জানা গেছে এ সপ্তাহে শেষের দিকে বা আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে সংশোধিত বদলি নীতিমালা।কর্মকর্তারা জানান, নীতিমালাটি প্রস্তুত রয়েছে, অনুমতি মিললে সেটিকে প্রকাশ করা হবে। এই নীতিমালার আওতায় বদলি শুরু হলে সবাই সুযোগ পাবেন।কর্মকর্তারা আরো বলেন, বদলির সফটওয়্যারের জন্য টেলিটকের সঙ্গে একাধিক সভা হলেও এখনো চুক্তি হয়নি। বিভিন্ন উপায় খুঁজছে টেলিটক, যেভাবে বদলিটাকে সহজে সফটওয়্যারের মাধ্যমে করা যায়। তবে আশা করা যাচ্ছে শিগগিরই বদলির সফটওয়্যার নিয়ে টেলিটক সুখবর দেবে। এ বিষয়টি আলোচনায় রয়েছে। এই চুক্তি হয়ে গেলে প্রতিবছর চুক্তির মেয়াদ ও টাকার পরিমাণ বাড়বে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত