বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ইতালিতে অভিবাসী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হবে

আপডেট:

ইতালির শ্রম মন্ত্রণালয় ও ইউনিয়নকামেরে উদ্যোক্তা তৈরী অর্থনীতে অভিবাসীদের অংশ গ্রহণ জোরদার করতে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এতে করে ইতালি অর্থনীতিতে গতি বৃদ্ধি পাবে বলে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা মনে করছে ফলশ্রুতিতে (Unioncamere) পরিচালিত ‘ফুতুরে’ (Futurae) প্রকল্পের মাধ্যমে অভিবাসী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে।‘সি.কামেরা’র প্রকাশিত রিপোর্টে অভিবাসীদের ‘অসাধারণ হিউম্যান ক্যাপিটাল’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সঠিক সহায়তা পেলে তারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রাথমিক মূলধন বা ঋণের অভাবকে অভিবাসীদের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের জন্য ‘মাইক্রোক্রেডিট’ বা ক্ষুদ্র ঋণ এবং ব্যাংক গ্যারান্টি পাওয়ার প্রক্রিয়া সহজ করার সুপারিশ করা হয়েছে।সরকারি বিভিন্ন টেন্ডার বা ‘বান্দি’ (Bandi) সম্পর্কে তথ্য এবং আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে চেম্বার অফ কমার্স সরাসরি সহায়তা করবে।শুধুমাত্র ব্যবসা শুরু করাই নয়, বরং প্রথম ০-২ বছর (সারভাইভাল পিরিয়ড) ব্যবসা টিকিয়ে রাখতে এবং সম্প্রসারণ করতে বিশেষ মেন্টরশিপের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরিতে এই প্রকল্পটি কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত