ইতালির নতুন বাজেট আইনে ‘নতুন করে সরকারের পারিটারিয়ে’ (Scuole Paritarie) বা সরকার স্বীকৃত প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১,৫০০ ইউরো পর্যন্ত ‘স্কুল বোনাস’ অনুমোদন করা হয়েছে যাদের পারিবারিক বাৎসরিক আয় বা ইসি (ISEE) ৩০,০০০ ইউরোর নিচে, শুধুমাত্র সেই পরিবারগুলোই এই আর্থিক সহায়তার আওতায় আসবে।এই সুবিধাটি মূলত মিডল স্কুল এবং হাই স্কুলের প্রথম দুই বছরের (Biennio) শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে এই বাজেট বরাদ্এলিমেন্টারি বা প্রাইমারি স্কুলের জন্য নয়।এই প্রকল্পের জন্য সরকার ২০২৬ সালের বাজেটে মোট ২০ মিলিয়ন ইউরো বরাদ্দ রেখেছে। ফাইভ স্টার মুভমেন্ট অভিযোগ করেছে, পাবলিক স্কুলের ভবন সংস্কার ও শিক্ষক নিয়োগে বাজেট কমানোর সময়ে প্রাইভেট স্কুলে এই ভর্তুকি দেওয়া বৈষম্যমূলক।বোনাসের সঠিক পরিমাণ এবং আবেদনের নিয়মাবলী পরবর্তী ‘বাস্তবায়ন ডিক্রি’ বা ডিক্রেতি আত্তুয়াতিভি (Decreti Attuativi)-তে বিস্তারিত জানানো হবে।এটি ‘স্কুল ভাউচার’ হিসেবে দেওয়া হবে যা টিউশন ফি বা রেত্তা (Retta) পরিশোধে সহায়তা করবে।
সুত্র : রোমা নিউজ, ফটো : হ্যালো ইতালি

