বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

গজারিয়ায় মাটির কাটায় অভিযান ২টি ট্রাক্টর জব্দ এস্কেভেটর অকেজ

আপডেট:

ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে অভিযান অভিযান পরিচালনা করেন শাহিদুল আলম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
দাগনভূঞা, ফেনী। এই সব অভিযানে ফসলি জমি রাক্ষা পায় কি? অভিযোগ রয়েছে এস্কেভেটর রেখে আশার কারনে ও ট্রাক্টর গুলো ছেড়ে দেওয়ার কারনে মাটি খেকোদের দৌরাত্ম্য বেড়ে যায়। এই মাটি কাটা যারা জড়িত তাদের বিরুদ্ধে যে আইন তা দিয়ে কি প্রতিরোধ করা সম্ভব। ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে রাত ১০ঃ৩০ টা থেকে রাত ২.৩০ টা পর্যন্ত দাগনভূঞা পৌরসভার গজারিয়া ও সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটিকাটার কাজে নিয়োজিত ০১ জনকে গ্রেপ্তার করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত ব্যক্তিকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত ০২ টি ট্রাক্টর জব্দ করা হয় এবং মাটি কাটায় নিয়োজিত ০২ টি এস্কেভেটর নিয়ে আসা সম্ভব না হওয়ায় অকেজো করা হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের ২ টি চৌকস টিম সঙ্গীয় ফোর্স হিসেবে সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত