বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফেনীতে ৩শ মেধাবীর মাঝে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরণ

আপডেট:

দাগনভূঞা প্রতিনিধি : ০২ জানুয়ারি, ২০২৬
১৫ তম তারুণ্য শিক্ষা বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ৩শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) সকালে ইয়াকুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তারুণ্য বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, কাতার শাখা বিএনপির সভাপতি মো. আবু ছায়েদ।তারুণ্য বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।ইয়াকুবপুর সংঘ (তারুণ্য) সভাপতি সাংবাদিক বজলুর রহিম সুমন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম কিরণ, ছেরাজল হক আদর্শ মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম খলিল, বাহারাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সিনিয়র সেক্রেটারি মিজানুর রহমান, চট্টগ্রাম ট্রেড ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান তাজুল ইসলাম সোহাগ, ডা. ইউসুফ, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফসার মিন্টু, নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমন।এসময় শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ৩শ মেধাবীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই বৃত্তি পরীক্ষার ১৩শ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যারা বৃত্তি পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন। এদের মধ্য থেকে একদিন ড. ইউনুস এর মত গুণী ব্যক্তি তৈরি হবে। যারা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। যারা বৃত্তি পায়নি তাদের হতাশ হওয়ার কোন কারণ নেই আগামী দিনে তারা আরো ভালো পড়ালেখা করে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত