বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

পরশুরামে বিজিবির অভিযান অবৈধ মাটি কাটার ভেকু মেশিন জব্দ

আপডেট:

পরশুরাম উপজেলার সীমান্ত সংলগ্ন রাঙ্গামাটি এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন (এক্সকাভেটর) জব্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পরশুরামের রাঙ্গামাটি সীমান্ত এলাকায় একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি পাশের আবাদি জমিগুলোও হুমকির মুখে পড়ছিল।গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) দুপুরে বিজিবির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও বিজিবি সদস্যরা মাটি কাটার যন্ত্র ‘ভেকু’টি জব্দ করতে সক্ষম হন।বিজিবি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষি জমির উর্বর মাটি কাটা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত ভেকু মেশিনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে এটি স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।”সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সব সময় তৎপর। ফসলি জমির মাটি রক্ষা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, অবাধে মাটি কাটার ফলে বর্ষাকালে ফসলি জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তারা এই চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত