গতকাল দুটি নির্বাচন আচরণ লঙ্গন দায়ে দুই জনকে জরিমানা করে সতর্ক করা হয়।সহকারী কমিশনার (ভূমি) জনাব ইউসুফ মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযোগের ভিত্তিতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এই সময় নির্বাচনী প্রচারণার অভিযোগে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অপরাধে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বগাদানা ইউনিয়নের আমির মো: আবদুল হাইকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২৭ ধারায় ১০০০০টাকা জরিমানা করা হয়।, মতিগঞ্জ ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে কম্বল বিতরণের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মতিগঞ্জ ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন, পিতা শামসুল হক কে একই আইনে ১০০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হলো। এই ধরনের অভিযান প্রশাসন কর্তৃক অব্যাহত থাকবে।

