বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ফেনীতে জাতীয় যুবশক্তির নতুন কমিটির সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

আপডেট:

শনিবার সন্ধ্যায় শহরের মিলনায়তনে আয়োজিত সভায় কমিটির সদস্যরা অংশ নেন। জাতীয় যুবশক্তি ফেনী জেলা শাখার আয়োজনে কমিটির আহ্বায়ক পারভেজ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত।জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসীরের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি ফেনী জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুল্লাহ আল মনসুর ও জুলাই গণঅভ্যুত্থান সম্পাদক আবু সাঈদ অনি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র মাহি উদ্দিন চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম সৈকত বলেন, আমরা একটা নির্বাচনী জোট করেছি। আমাদের জোটটা কোনো আদর্শিক জোট নয়। আমাদের এটা নির্বাচনী সমঝোতা। আমাদের এখন প্রধান উদ্দেশ্য হলো গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করা। জুলাই যেন হারিয়ে না যায়, সংস্কার যেন হয় এবং তারুণ্য যে বাংলাদেশ চায় সে বাংলাদেশের জন্য আমাদের গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। ‘হ্যাঁ’ জয়যুক্ত করা মানে জুলাইয়ের বিজয়, ‘হ্যাঁ’ জয়যুক্ত করা মানে জুলাইয়ের শহীদরা বিজয় হওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত