বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

গুজব ছড়িয়ে নির্বাচন বানচাল করা যাবে না পরিবর্তনের জন্য হা ভোট দিন : অর্থ উপদেশ সালাউদ্দিন

আপডেট:

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সারা দেশে ১২ ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই সাথে দেশ পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’ সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের জেলায় জেলায় ভোটের প্রচারে মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা যাচ্ছি। এ পর্যন্ত কোথাও ভোট বাতিল করার পরিস্থিতি দেখিনি। এসব গুজব ছড়িয়ে নির্বাচন বানচাল করা যাবে না।’ ১২ ফেব্রুয়ারি সবার সহযোগিতা থাকলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চায়, জনদরদি ও যোগ্য মানুষ নেতৃত্বে আসুক, যারা কথায় নয় কাজে নিজেদের প্রমাণ দেবে। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি করা যেকোনো সরকারের দায়িত্ব। সে কারণেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নবীনেওয়াজ, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও ব্যাপক সাধারণ জনগণ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত