গতকাল ১৯ জানুয়ারি ২০২৬, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমেদ এবং এফসিএমএ সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো: আবদুর রহমান খান এর উপস্স্থিতিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের প্রচার-প্রচারণার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতপরবর্তীতে মাননীয় উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ফেনী পৌরসভা প্রাঙ্গণে গণভোট উপলক্ষ্যে ভোটের গাড়ি ক্যারাভান প্রদর্শনী পরিদর্শন করেন। মতবিনিময় সভায় হা ভোট দিতে কেন জনগণকে উৎসাহিত করতে হবে বিষয়টি সকলের জন্য কেন প্রয়োজন তা বলেন। গণমাধ্যম ও অন্যান্য অংশি জনেরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

