ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক সমকাল’র জ্যেষ্ঠ সাংবাদিক প্রয়াত শাহজালাল রতনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে,দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক শাহজালাল রতনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি শুকদেব নাথ তপন, দৈনিক ফেনীর সম্পাদক ও ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী ও দৈনিক সুপ্রভাত ফেনী সম্পাদক ফিরোজ আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা সাংবাদিক শাহজালাল রতনের পেশাগত সততা, দায়িত্ববোধ ও সাংবাদিকতায় তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া পরিচালনা মাওলানা আব্দুল আলিম।উল্লেখ্য, সাংবাদিক শাহজালাল রতন ২০২৪ সালের ২৫ জানুয়ারি শহরের রামপুর পাটোয়ারী বাড়িতে ইন্তেকাল করেন।

