বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ইতালিতে ক্ষুদ্র ব্যবসায় বাংলাদেশীদের জয়জয়কার

আপডেট:

​রোম, ইতালি: ইতালির অর্থনীতিতে অভিবাসী উদ্যোক্তাদের প্রভাব এখন আর কেবল টিকে থাকার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা দেশটির অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্তিশালী করছে। ইদোস (IDOS) এবং সিএনএ (CNA) এর ২০২৫ সালের সাম্প্রতিক যৌথ প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে অভিবাসীদের মালিকানাধীন ব্যবসার সংখ্যা অভাবনীয়ভাবে ৪৬.৯% বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬ লক্ষ ৬৬ হাজার ৭৬৭-এ দাঁড়িয়েছে।
​প্রতিবেদনের ​বিপরীতমুখী চিত্র: যেখানে গত কয়েক বছরে স্থানীয় ইতালীয়দের মালিকানাধীন ব্যবসার সংখ্যা হ্রাস পেয়েছে, সেখানে বিদেশিদের ব্যবসার হার ক্রমাগত বাড়ছে। বর্তমানে ইতালির মোট স্বাধীন ব্যবসার ১১.৩ শতাংশই অভিবাসীদের দখলে। অভিবাসীদের এই উদ্যোগগুলো এখন আর ক্ষণস্থায়ী নয়। প্রায় ৩৭ শতাংশ প্রবাসী মালিকানাধীন ব্যবসা গত ১০ বছরেরও বেশি সময় ধরে ইতালির বাজারে সফলভাবে টিকে আছে।
​বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ: পোস্ট-প্যান্ডেমিক বা করোনা পরবর্তী সময়ে প্রবাসীদের মধ্যে ‘জয়েন্ট স্টক’ কোম্পানি খোলার হার ২২৩% বৃদ্ধি পেয়েছে। এটি প্রমাণ করে যে, ছোট দোকান বা খুচরা ব্যবসা ছাড়িয়ে প্রবাসীরা এখন বড় ধরনের প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত বিনিয়োগের দিকে ঝুঁকছেন।সেক্টরভিত্তিক অবস্থান ও বাংলাদেশি সাফল্য:
​খাতভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, অভিবাসীরা এখন আর কেবল নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত