মঙ্গলবার, মে ৫, ২০২৬

৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা,ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে আশা বাচিয়ে রাখলো রিয়াল

আপডেট:

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবারের এই জয়ে লা লিগায় তাদের ক্ষীণ শিরোপা আশা এখনও বেঁচে রয়েছে।চার ম্যাচ বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা, যারা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া এল ক্লাসিকোতেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করতে পারে কাতালানরা।ম্যাচের ৫৫তম মিনিটে বাঁ দিক দিয়ে এগিয়ে গিয়ে গঞ্জালোর সঙ্গে দারুণ পাস আদান-প্রদানের পর দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেন ভিনিসিয়ুস।এরপর ৬৬তম মিনিটে জুড বেলিংহামের সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে প্রথম ছোঁয়ায় নেওয়া শটে বল জালে জড়ান তিনি, যা ছিল তার দ্বিতীয় গোল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত