নিজস্ব প্রতিবেদক, ২৪ মে ২০২৬
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল (জেলা ৩১৫ বি ২) এর অধীনস্থ ফেনীর তিনটি ক্লাবের ২০২৬-২৭ লায়ন বর্ষের নতুন কেবিনেট গঠন করা হয়েছে। গত শুক্রবার (২২ মে) ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সর্বসম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির মূল দায়িত্বে যারা এসেছেন ক্লাবের নাম প্রেসিডেন্ট (সভাপতি) সেক্রেটারি (সাধারণ সম্পাদক) ট্রেজারার (কোষাধ্যক্ষ)লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরী লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন লায়ন মো: ফয়সাল ভূঁইয়া লায়ন আতিয়ার হাওলাদার সজল,ফেনী সিটি লায়ন্স ক্লাব লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ লায়ন আব্দুল কাইয়ুম মজুমদার লোকমান হোসেন সুমন,ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাব লায়ন হাজী মোহাম্মদ মহসিন আলী লায়ন দ্বীন মোহাম্মদ মোহাম্মদ ওয়াসিম। লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫ বি ২ এর রিজিয়ন চেয়ারপার্সন ও ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল। সভাটি সঞ্চালনা করেন লায়ন সৈয়দ আশরাফুল হক আরমান। বিশিষ্ট সাংবাদিক লায়ন সাবেক সভাপতি আবু তাহের ভুঞাঁ উপস্থিত ছিলেন।নবনির্বাচিত এই কমিটিগুলো আগামী ১ জুলাই ২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব পালন শুরু করবেন।
ফেনী লায়ন্স ফ্যামিলির তিন ক্লাবের নতুন কেবিনেট গঠন
আপডেট:

