ফেনী প্রতিনিধি:ফেনী জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সদ্য ঘোষিত এডহক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সংগঠক সাইদুর রহমান জুয়েল।নবমনোনীত সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল ফেনীর ক্রীড়াঙ্গনের একটি সুপরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি ঐতিহ্যবাহী ‘ফেনী ব্রাদার্স ক্লাব’-এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এবং ক্লাবটির বিভিন্ন উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে গভীর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ক্রীড়াঙ্গনের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। বর্তমানে তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলা শাখার সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, সাইদুর রহমান জুয়েলের মতো একজন অভিজ্ঞ সংগঠক ক্রীড়া সংস্থার দায়িত্ব পাওয়ায় ফেনীর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরবে এবং স্থানীয় তরুণ ক্রীড়াবিদরা তাদের প্রতিভা বিকাশের সঠিক সুযোগ পাবেন।এক প্রতিক্রিয়ায় সাইদুর রহমান জুয়েল জানান, ফেনীর ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এবং সব ধরনের খেলাধুলার মান উন্নয়নে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করবেন।

