নিজস্ব প্রতিবেদক / ফেনী ডেস্ক:ফেনীর প্রবীণ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ ও এনটিভির সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে দীর্ঘ রোগভোগের পর ৬৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।দীর্ঘ ও বর্ণিল কর্মময় জীবনে সাংবাদিকতাকে কেবল পেশা নয়, বরং নেশা ও ব্রত হিসেবে নিয়েছিলেন মরহুম ওসমান হারুন মাহমুদ দুলাল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তার অবদান ফেনীবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করছে। প্রবীণ এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে ফেনীর রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‘দৈনিক সকলের কণ্ঠ’ পরিবারের শোক প্রকাশ
ফেনীর কৃতি সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ‘দৈনিক সকলের কণ্ঠ’-এর প্রধান সম্পাদক আনোয়ার মোরশেদ মজুমদার বুলেট , সম্পাদক ও প্রকাশক সারমিন সুলতানা এক যৌথ শোকবার্তায় পত্রিকাটির কর্তৃপক্ষ জানান, ওসমান হারুন মাহমুদ দুলাল ছিলেন ফেনীর সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার চলে যাওয়া ফেনীর মুক্তবুদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। ‘দৈনিক সকলের কণ্ঠ’ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে।
ফেনীর প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের ইন্তেকাল দৈনিক সকলের কণ্ঠ’ পরিবারের গভীর শোক
আপডেট:

