মিনহাজ রোম, ইতালি: ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিকে নাড়িয়ে দেওয়া নৃশংস ট্রিপল মার্ডারের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ, শান্তিপূর্ণ পথযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, রোমের বুকে এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনিকে খুঁজে বের করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঘাতক যদি কোথাও লুকিয়ে থাকে, তবে তাকে অবিলম্বে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানানো হয়। অন্যথায়, প্রবাসের মাটিতে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন কমিউনিটি নেতৃবৃন্দ।দলমত নির্বিশেষে সবার মাঝে হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো ইতালি প্রবাসী বাংলাদেশীদের মাঝে। ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজিত এই সমাবেশে কোনো রাজনৈতিক বিভেদ ছিল না; দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই দাবির প্রতি একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।নিহতের পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া মাহফিল। প্রতিবাদ সমাবেশের পাশাপাশি শোকাহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। নির্মম হত্যাকাণ্ডের শিকার মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে নিহতদের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা। মূল দাবি: ঘাতককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
রোমে বাংলাদেশী ট্রিপল মার্ডার খুনির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোমে ‘ধুমকেতু’র প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল
আপডেট:

