ইতালির রাজধানী রোমাতে আইন শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে অংশ হিসাবে বিশেষ অপরাধ দমনে নিয়োজিত ক্যারাবিয়ানি রোমের প্রেনেস্তিনো (Prenestino) এলাকার ‘ভিল্লাজ্জিও ডি ইলারিও’তে (Villaggio D’Ilario) অবৈধভাবে বসবাসের দায়ে কারাবিনিয়েরি পুলিশ ১৩ জনকে অভিযুক্ত (Denunciati) করেছে। অভিযুক্তদের মধ্যে বাংলাদেশ, রোমানিয়া, ইউক্রেন ও গিনির নাগরিকরা রয়েছেন; পুলিশ জানিয়েছে এরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আগে থেকেই পরিচিত। গত অক্টোবরে পাশের ‘সাবেক বোরগেত্তো’ এলাকা থেকে উচ্ছেদ হওয়ার পর তারা মাত্র কয়েক মিটার দূরে এই পরিত্যক্ত জায়গায় আবারও আশ্রয় নিয়েছিল।দখলকৃত এলাকাটি মূলত সংগঠিত অপরাধীদের কাছ থেকে বাজেয়াপ্ত করা জমি, যেখানে ১.৮ মিলিয়ন ইউরো ব্যয়ে একটি পাবলিক পার্ক তৈরির কাজ ২০২৬ সালের মধ্যে শুরু হবে। একই অভিযানের অংশ হিসেবে ভিয়া তেয়ানোতে (Via Teano) অবস্থিত আতাক (Atac)-এর একটি পরিত্যক্ত কাঠামো দখল করে থাকার দায়ে আরও তিনজন রোমানিয়ান নাগরিককে অভিযুক্ত করা হয়েছে। এলাকাটি মাদক ব্যবসা ও চুরির মতো অপরাধের জন্য পরিচিত হওয়ায় প্রশাসন সেখানে অবৈধ বসতি উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে।
সুত্র : ক্যারবিয়ানি, হ্যালো ইতালি

