সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন( পশ্চিম) পুলিশ বিশেষ চোরাই স্বর্ণ বিক্রির টাকায় ক্রয়কৃত ০১টি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার এবং চোরচক্র গ্রেফতার

আপডেট:

প্রেস বিজ্ঞপ্তি

*সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের বিশেষ অভিযানে আসকারদিঘীর পূর্বপাড়া এলাকায় সংঘঠিত আলোচিত দুর্ধর্ষ চুরির ঘটনায় একটি ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টাকায় সহ গত ০৫/১২/২০২৫ খ্রি. তারিখে কোতোয়ালী থানাধীন আসকার দিঘির পূর্বপাড়ে কাঁচাবাজারের গলির, রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর/চোরেরা ভিকটিমের বাসা থেকে সর্বমোট ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে গত ১৬/১২/২০২৫ খ্রি. তারিখে ভিকটিম পূরবী বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-২৬,তারিখ-১৬/১২/২০২৫ খ্রি. ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর মহানগর গোয়েন্দা (পশ্চিম) এর একটি চৌকস টিম উক্ত ঘটনার বিষয়ে ছায়াতদন্ত শুরু করে। তৎপ্রেক্ষিতে গঠিত চৌকশ টিম ঘটনার আশপাশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন। সিসিটিভিতে দেখা যায় ০৩ থেকে ০৪ জন লোক বাসার আশপাশে ঘুরাঘুরি করছে। পরবর্তীতে চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোরদের গ্রেফতারের উদ্দেশ্যে গত ২২/১২/২০২৫ খ্রি. সকাল হতে নগরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে আভিযানিক দল চোরচক্রের মো জসিম (৪৩), পিতা- সিদ্দিকুর রহমান, মাতা- তারামতি, সাং- ডুমুর, বুড়ি চৌধুরী বাড়ী, থানা- সোনাগাজী, জেলা- ফেনী, বর্তমানে- আম বাগান, ডেবার পশ্চিম পাড়, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম এবং মোস্তাকিন হোসেন মিঠু (৪২), পিতা- আমজাদ হোসেন বাবুল, মাতা- মোরশেদা বেগম, সাং- শেরপুর, আজগর আলী সর্দারের বাড়ী, থানা- নওগাঁ সদর, জেলা- নওগা। বর্তমানে- এসএস টাওয়ার, ৭ম তলা, ১৯ নং রুম, রিয়াজ উদ্দিন বাজার. থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম’দ্বয়কে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকা থেকে গ্রেফতার করেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ঘটনার দিন তাদের সহযোগী মোঃ সালাউদ্দিন (৩৮) তাদেরকে চুরির পরিকল্পনার সম্পর্কে জানায় এবং সেই মোতাবেক তারা চুরির পরিকল্পনা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোঃ জসিম তার কাছে একটি চুরিকৃত ল্যাপটপ আছে বলে জানায়। পরবর্তীতে জসিমের বাসা থেকে চুরিকৃত HP ব্র্যান্ড এর একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এরপর আভিযানিক টিম তাদের দেয়া তথ্য মতে চট্টগ্রামের আনোয়ারা থেকে ২২/১২/২০২৫ খ্রি. তারিখ রাত্রীবেলায় চোরচক্রের অপর সদস্য সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২), (নব মুসলিম), পিতা- সাধন দাস, মাতা- সোনাখাঁ দাস, স্ত্রী- শাহানাজ বেগম, সাং- ছনহরা, ইদ্রিস চেয়ারম্যানের বাড়ীর পাশের বাড়ী, থানা-পটিয়া. জেলা- চট্টগ্রাম, বর্তমানে- পশ্চিম বরুমছড়া, মৌলভীপাড়া, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্য সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২) ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন। সে আরো জানায় যে, স্বর্ণ বিক্রিকৃত টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে এবং কিছু টাকা তার হেফাজত রেখেছে। তার তথ্যের প্রেক্ষিতে আভিযানিক টিম আসামী দেখানো ও সনাক্তমতে একটি নতুন Royal Enfield মোটরসাইকেল এবং নগদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা উদ্ধার করেন। সে আরো জানায়, স্বর্ণ বিক্রির সময় তার সাথে মোঃ ইসমাইল (৩০) নামে আর একজন ছিলো। পরবর্তীতে আভিযানিক দল নিউমার্কেট এলাকা থেকে মো ইসমাঈল (৩০), পিতা-আব্দুল মালেক, মাতা সাজেদা বেগম, সাং- সোনা মিয়া মাঝি বাড়ী, ধলিয়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী। বর্তমান- উত্তর নালাপাড়া, উকিলের বিল্ডিং, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করলে সে কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকার একটি দোকানের ঠিকানা দেয়। স্বর্ণ উদ্ধারের জন্য অভিযানে গেলে অভিযুক্ত দোকানদার টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। তাকে গ্রেফতার ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যহত আছে। আসামীদেরকে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত