বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

ইতালিতে মাফিয়া ও সন্ত্রাসবিরোধী পুলিশ হামাসকে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেফতার

আপডেট:

ইতালির মাফিয়া ও সন্ত্রাসবিরোধী পুলিশ জেনোয়া থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে চ্যারিটি সংস্থার আড়ালে হামাসকে অর্থায়নের গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা তিনটি চ্যারিটি সংস্থার মাধ্যমে গত ৭ অক্টোবরের হামলার পর গাজায় মানবিক সাহায্যের কথা বলে প্রায় ৭ মিলিয়ন ইউরো সংগ্রহ করে তা হামাসের কাছে পাঠিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ হানুন রয়েছেন, যাকে হামাসের আন্তর্জাতিক শাখার সক্রিয় সদস্য এবং ইতালিতে অর্থ সংগ্রহের মূল কারিগর হিসেবে চিহ্নিত করা হয়েছে।পুলিশ সুত্রে জানা যায় অনেক দিন থেকে এই ব্যাক্তির অনুসর করছিলো গোয়েন্দা দল। তদন্তকারীদের দাবি, হানুন মানবিক কাজের কথা বলে তহবিল সংগ্রহ করলেও এর ৭০ শতাংশেরও বেশি অর্থ সরাসরি হামাস বা এর সহযোগী সংগঠনগুলোর সামরিক প্রয়োজনে পাঠাতেন।গ্রেপ্তারকৃতদের তালিকায় ওসামা আলিসাওয়ি নামের এক ব্যক্তি রয়েছেন, যিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত গাজায় হামাস সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।সংগৃহীত অর্থ সরাসরি গাজায় না পাঠিয়ে তুরস্কসহ ইউরোপের বাইরের বিভিন্ন দেশের ব্যাংক ও সংগঠনের মাধ্যমে ঘুরিয়ে (Triangulation) হামাসের কাছে পৌঁছানো হতো। এর আগে গত অক্টোবরে মিলানে ফিলিস্তিনপন্থী মিছিলে সহিংস উস্কানিমূলক বক্তব্যের জেরে হানুনকে শহরটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সুত্র : এন্টি মাফিয়া পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত