মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

মাদক ও অপরাধ অবৈধ অভিবাসী চিহ্নিতকরণ ব্যাপক অভিযান ইতালি আনকোনাতে ৫৬ গ্রেফতার

আপডেট:

অবৈধ অভিবাসী চিহ্নিতকরণ ব্যাপক অভিযান চালিয়েছে আনকোনা পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও অবৈধ অভিবাসী রোধে অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে।
আনকোনা পুলিশ সদর দপ্তর (Questura) অবৈধ অভিবাসন রোধে ২০২৫ সালে ব্যাপক অভিযান চালিয়েছে এবং ৫৬ জন অনিয়মিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।সম্প্রতি ৮ বছরের সাজাপ্রাপ্ত এক তিউনিসিয়ান নাগরিককে (পারিবারিক সহিংসতা ও মাদকের দায়ে অভিযুক্ত) রোম বিমানবন্দর দিয়ে স্কর্ট করে তিউনিসিয়ায় পাঠানো হয়েছে।পুলিশের অভিযানে আটক আরও ৩৭ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অপেক্ষায় সিপিআর (CPR) বা প্রত্যাবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।আনকোনা পুলিশ সুত্রে জানা যায় পুলিশ কমিশনার বা কোয়েস্তোর ১০৭ জন অবৈধ অভিবাসীকে ‘অর্ডিন ডেলে কোয়েস্তোর’ (Ordine del Questore) বা ৭ দিনের মধ্যে ইতালি ত্যাগের নোটিশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে সহিংসতা বা মাদক ব্যবসার রেকর্ড আছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে বহিষ্কারের তালিকায় রাখা হচ্ছে।আন্তর্জাতিক সহযোগিতার কারণে বর্তমানে পরিচয় শনাক্তকরণ এবং ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত হয়েছে।এই অভিযান ইতালির জননিরাপত্তা রক্ষা এবং আবাসন আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার বৃহত্তর কৌশলের অংশ।
সুত্র : আনকোনা পুলিশ, হ্যালো ইতালি

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত