সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

রোমের ভিক্টোরিয়া মার্কেটে কারাবিনিয়েরি পুলিশের অভিযানে ১০০ কেজি মাংশ ও ১৫ কেজি মাছ জব্দ করে জরিমানা

আপডেট:

রোমের ভিক্টোরিয়া মার্কেটে কারাবিনিয়েরি পুলিশের অভিযানে এক কসাইয়ের দোকান থেকে ১০০ কেজি পচা বা নষ্ট মাংস জব্দ করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশি ব্যবসায়ীকে মোট ৩,৩০০ ইউরো (প্রায় ৪ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। মাংসের পাশাপাশি মাছের দোকানেও অভিযান চালিয়ে ১৫ কেজি নষ্ট মাছ জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানের তথ্যে জানা যায় জব্দকৃত ১০০ কেজি মাংসের বাজারমূল্য প্রায় ১,৫০০ ইউরো এবং ১৫ কেজি মাছের মূল্য ৩০০ ইউরো বলে জানিয়েছে পুলিশ। ভিয়া প্রিন্সিপে আমেদেও (Via Principe Amedeo)-তে অবস্থিত এই জনপ্রিয় মার্কেটটিতে এর আগেও ১৪০০ কেজি মাছ জব্দ করা হয়েছিল এবং লাইসেন্স নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে।- প্রথম মিউনিসিপ্যালিটি বা ‘মুনিচিপিও ১’ মার্কেটটিতে ব্যবসার লাইসেন্স দেওয়ার শর্তাবলী কঠোর করার নতুন প্রস্তাব অনুমোদন করেছে। ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং অবৈধ কারবার বন্ধ করতে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন।এই মার্কেটে বারবার পচা খাবার বিক্রির ঘটনা কি বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছেন রোমে বসবাসরত বাংলাদেশী অবিবাসীরা। এই বাজার তার ঐতিহ্য হারতে পারে বলে নোয়াখালী সমিতি সভাপতি মনে করে। রোমে বসবাসরত বাংলাদেশীরা কঠোর আইন প্রয়োগের আহবান জানিছে। বাংলাদেশ দুতাবাস ভিক্টোরিয়া ব্যবসায়ীদের সাথে সংলাপে আয়োজন করে এর প্রতিকারে উদ্যোগ নিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত