নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৫ মে, ২০২৬
লকুমিল্লার সীমান্ত এলাকা থেকে মেঘনা নদী হয়ে জলপথে মাদক পাচারের একটি বড় চালান ভেস্তে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি দ্রুতগামী স্পিডবোট ধাওয়া করে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের সদস্যদের আটক করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের গোয়েন্দা শাখা জানতে পারে যে, মাদক কারবারিদের একটি দল কুমিল্লা থেকে মেঘনা নদী ব্যবহার করে একটি দ্রুতগামী স্পিডবোটে করে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে। সংবাদের সত্যতা যাচাই করে কোস্ট গার্ডের একটি টহল দল তাৎক্ষণিকভাবে মেঘনা নদীর মোহনায় অবস্থান নেয়।
সন্দেহভাজন স্পিডবোটটি নজরে এলে কোস্ট গার্ড সেটিকে থামার সংকেত দেয়। তবে মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় শ্বাসরুদ্ধকর ধাওয়া। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর কোস্ট গার্ড সদস্যরা স্পিডবোটটিকে চারদিক থেকে ঘিরে ফেলে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।
স্পিডবোটটিতে তল্লাশি চালিয়ে নীল রঙের প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত দ্রুতগামী স্পিডবোটটি জব্দ করা হয়েছে।কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাদক ও আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।”মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। জলপথে যেকোনো ধরণের অবৈধ পাচার ও মাদক চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মেঘনায় কোস্ট গার্ডের শ্বাসরুদ্ধকর অভিযান স্পিডবোটসহ ২০ কেজি গাঁজা জব্দ, আটক ৪
আপডেট:

