বুধবার, আগস্ট ৫, ২০২৬

শিশু ছিনতাইয়ের চেষ্টাসহ একাধিক অপরাধে জড়িত গাম্বিয়ান যুবককে ইতালি থেকে বহিষ্কার

আপডেট:

পেরুজিয়া, ইতালি: জননিরাপত্তার জন্য চরম হুমকি ও ইতালিতে বসবাসের বৈধ অনুমতি না থাকায় ২৯ বছর বয়সী এক গাম্বিয়ান যুবককে আন্তর্জাতিক পুলিশ পাহারায় (আন্তর্জাতিক পুলিশ এসকর্ট) তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।সম্প্রতি পেরুজিয়ার একটি বাস স্টপেজ থেকে এক শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই গাম্বিয়ান যুবক। ঘটনাটি টের পেয়ে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে হাজির করা হলে অভিযুক্ত যুবক দাবি করেন, তিনি শিশুটিকে ছিনতাই করতে চাননি, বরং রাস্তা থেকে বাঁচাতে সাহায্য করছিলেন। আদালত তার এই যুক্তিতে তাকে মুক্তি দিলেও পুলিশি তদন্তে তার অন্য সব গুরুতর অপরাধের রেকর্ড সামনে চলে আসে।তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যপুলিশি তদন্তে দেখা যায়, ওই যুবকের কাছে ইতালিতে বসবাসের জন্য কোনো বৈধ ‘পারমিট ডি সোজর্নো’ (বসবাসের অনুমতিপত্র) ছিল না। এছাড়া ইতিপূর্বে তিনি পুলিশের ওপর হামলাসহ একাধিক গুরুতর ও সহিংস অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।তার পূর্বের অপরাধের রেকর্ড বিশ্লেষণ করে ইতালির অভিবাসন বিভাগ তাকে ‘সামাজিকভাবে বিপজ্জনক’ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করে। ইতালীয় ভূখণ্ডে তার অবস্থান জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়।​অবশেষে, প্রশাসনের কঠোর নজরদারিতে আন্তর্জাতিক পুলিশ পাহারার মাধ্যমে তাকে ইতালীয় ভূখণ্ড থেকে তার নিজ দেশ গাম্বিয়াতে ফেরত পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত