রবিবার, আগস্ট ৯, ২০২৬

চাঁদের আর্তনাদ === ফয়েজুর রহমান

আপডেট:

চাঁদের আর্তনাদ
=== ফয়েজুর রহমান

পূর্ণিমা চাঁদ ছড়াতো নিষ্পাপ স্নিগ্ধতা
আর উজ্জ্বল আলো,
হঠাৎ স্নিগ্ধতা আর উজ্জ্বলতা হারালো।
ধারণ করল রক্তলাল বর্ণ
ছড়ালো রক্তিম আভা,
যেন চোখেমুখে ফুটে ওঠে তার প্রতিবাদমুখরতা।
ক্রমশঃ রক্তিম আভাও মিলিয়ে গেলো
গ্রাস করলো নিকষকালো অন্ধকার
শোনা গেল শেয়াল কুকুরের উল্লাস,
শোনা গেল স্নিগ্ধতা ছড়ানো চাঁদের আর্তনাদ।
মনেহয় যেন এসে গেছে গুহাবাসী যুগ
শোনা যায় যেন কবরের নীরবতা ভেঙে
মৃত মানুষের কলরব।
================
১১/০৩/২৫
ফেনী

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত