মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬

সংবাদপত্র ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে সিনেটে নতুন বিল উপস্থাপন মুভিমেন্তো ৫ স্তেল্লে নেতা : জুসেপ্পে কন্তে

আপডেট:

মুক্ত গণমাধ্যমের উপর যে কোন প্রচেষ্টা বিরোধিতা করে মুভিমেন্তো ৫ স্তেল্লে (M5S) নেতা জুসেপ্পে কন্তে সংসদে দেওয়া ভাষণে সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে তার দলের প্রস্তাবনা তুলে ধরেন। ইউরোপের গনতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদ প্রচারে কোন বাধা গ্রহন যোগ্য নয় বলে মনে করে ইতালির জনগণ। বিষয়টি নিয়ে সংসদে উপস্থাপন করে বলেন, তিনি ফ্রাতেল্লি দি’ইতালিয়া (FdI) কর্তৃক অনুসন্ধানী সাংবাদিকতামূলক অনুষ্ঠান ‘রিপোর্ট’-এর বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র সমালোচনা করেন, যা একটি ক্ষমতাসীন দলের জন্য প্রথম এমন ঘটনা। কন্তে প্রাইভেসি গ্যারান্টার (Garante della Privacy)-কে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করেন এবং এরবিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা নষ্ট হওয়ায় পুরো বোর্ড ভেঙে দেওয়ার (“azzeramento”) দাবি জানান। তার অভিযোগ, এই প্রতিষ্ঠানটি এখন মেলোনি বোনেদের ব্যক্তিগত স্বার্থরক্ষার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।কন্তে অভিযোগ করেন যে, প্রাইভেসি গ্যারান্টারের একজন সদস্য ‘রিপোর্ট’-কে জরিমানা করার কয়েক ঘণ্টা আগে FdI-এর সদর দপ্তরে নির্দেশনা নিতে গিয়েছিলেন। তিনি সেনেটর গাসপাররির আচরণের সমালোচনা করেন, যিনি সংসদীয় শুনানিতে সাংবাদিক রানুচ্চিকে অপমান করার জন্য একটি গাজর প্রদর্শন করেছিলেন। কন্তে জানান, তার দল সাংবাদিকদের ভয় দেখানোর উদ্দেশ্যে করা মামলা জন্য আইন এবং স্বার্থের সংঘাত নিয়ে একটি নতুন বিল সংসদে আনবে। ইতালিতে সংবাদপত্রের স্বাধীনতা কি সত্যিই হুমকির মুখে, নাকি এটি রাজনৈতিক বিরোধিতা মাত্র? তথ্যসুত্র :
PressFreed/MediaFreedom Italy

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত