রোম, ইতালি: ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব রকিবুল হক ইতালীয় কোস্ট গার্ড সদর দপ্তর পরিদর্শন করেছেন। সফরকালে তিনি ইতালীয় কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্ডোর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ও কোস্ট গার্ড কমান্ড্যান্ট পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।উদ্ধার অভিযান (SAR বৈঠকে ইতালীয় কোস্ট গার্ডের পক্ষ থেকে ভূমধ্যসাগরে অভিবাসীদের অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue – SAR) কার্যক্রমের ওপর একটি বিস্তারিত তথ্যচিত্ (Documentary) উপস্থাপন করা হয়।অভিজ্ঞতা বিনিময় সমুদ্রপথে অবৈধ অভিবাসন রোধ এবং জীবন রক্ষায় ইতালীয় কোস্ট গার্ডের আধুনিক প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়।সহযোগিতা বৃদ্ধি ইতালীয় কোস্ট গার্ড কমান্ড্যান্ট রোমস্থ বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে বিদ্যমান সম্পর্ককে আরও সুসংহত ও কার্যকর করার জোরালো আগ্রহ প্রকাশ করেন।এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে সমুদ্র নিরাপত্তা এবং কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রে দুই দেশের সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়বে।”ইতালীয় কোস্ট গার্ড বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে অত্যন্ত ইতিবাচক।”— ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্ডো, কমান্ড্যান্ট, ইতালিয়ান কোস্ট গার্ড।

