মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

বিচারক বোরসেলিনো হত্যাকাণ্ড রাষ্ট্রীয় ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জুসেপ্পে কন্তের

আপডেট:

বিশেষ প্রতিবেদন: ইতালি ও বিশ্বজুড়ে আলোচিত মাফিয়াবিরোধী বিচারক পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও গোপন তথ্যের পূর্ণাঙ্গ তদন্তের জোরালো দাবি তুলেছেন দেশটির ফাইভ স্টার মুভমেন্ট (M5S)-এর শীর্ষ নেতা জুসেপ্পে কন্তে।
​সম্প্রতি বোরসেলিনোর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক স্মারক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। কন্তে স্পষ্ট করে জানান, তিনি কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এখানে আসেননি, বরং একজন মহান বিচারকের প্রতি সম্মান জানাতেই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
​বর্তমান অ্যান্টি-মাফিয়া কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ
​বোরসেলিনো হত্যাকাণ্ডের তদন্তে বর্তমান অ্যান্টি-মাফিয়া কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন ইতালির এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন ​বর্তমান কমিশন নিরপেক্ষ তদন্ত না করে কেবল একটি নির্দিষ্ট দিকে তদন্তকে সীমাবদ্ধ রাখছে।
​মূল ঘটনাকে ধামাচাপা দিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চালানো হচ্ছে।ফ্রিম্যাসোনারি ও রাষ্ট্রীয় মহলের
​কন্তে অভিযোগ করেন যে, বোরসেলিনো হত্যাকাণ্ডে ‘ফ্রিম্যাসোনারি’ (Masonry) এবং রাষ্ট্রের ভেতরের কিছু অসাধু ও প্রভাবশালী মহলের সরাসরি সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তা ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হচ্ছে।
​উচ্চ আদালতের পুনস্তদন্তের নির্দেশ
​এদিকে, বিচারক লুপারেল্লোর নির্দেশ অনুযায়ী কাল্টানিসেটা প্রসিকিউশনকে ৪০টিরও বেশি সুনির্দিষ্ট পয়েন্টে পুনরায় তদন্ত করার জন্য উচ্চ আদালত থেকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও কমিশনের অকার্যকর ভূমিকার কারণে সত্য উন্মোচিত হচ্ছে না বলে মনে করেন কন্তে।
​নিরপেক্ষ কমিশন গঠনের প্রতিশ্রুতি
​ভবিষ্যতে আবার সরকারে যাওয়ার সুযোগ পেলে একটি সম্পূর্ণ নতুন ও নিরপেক্ষ অ্যান্টি-মাফিয়া কমিশন গঠনের প্রতিশ্রুতি দেন জুসেপ্পে কন্তে। তিনি আশ্বাস দেন যে, সেই কমিশনের মাধ্যমে রাজনৈতিক বা রাষ্ট্রীয় কোনো প্রভাব ছাড়াই বোরসেলিনো হত্যাকাণ্ডের পেছনের মূল সত্য বের করে আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত