মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

ইতালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য ইইউ-এর নতুন অভিবাসন কাঠামোতে চালু হলো সংশোধিত প্রক্রিয়া

আপডেট:

​ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন অভিবাসন কাঠামোর অংশ হিসেবে ইতালি সরকার আসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তন এনেছে। নতুন এই ব্যবস্থার আওতায় পুরোনো আসাইলাম পারমিট দেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এর পরিবর্তে যুগোপযোগী ও সুবিধাজনক নতুন নিয়ম চালু করা হয়েছে।​নতুন নিয়মের মূল বৈশিষ্ট্যসমূ, ট্রানজিশনাল পিরিয়ড ও নিবন্ধন: আগামী ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ট্রানজিশনাল পিরিয়ড কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া একসঙ্গে সরাসরি পুলিশ সদর দপ্তরে (Questura) সম্পন্ন করতে হবে।
​প্রাথমিক মেয়াদ ও নবায়ন: নতুন এই নিয়মের আওতায় ইস্যুকৃত প্রত্যয়নপত্রটির প্রাথমিক মেয়াদ হবে ১ বছর। পরবর্তীতে শর্ত সাপেক্ষে এটি বৈধভাবে নবায়ন করা যাবে।​বহুল প্রচলিত ‘মডেল সি-৩’ (Modello C3) বাতিল: অভিবাসীদের দীর্ঘদিনের পরিচিত ‘মডেল সি-৩’ ফরমটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে এখন ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং জার্মান ভাষায় উপলব্ধ স্ট্যান্ডার্ড ফরম চালু করা হয়েছে, যা আবেদন প্রক্রিয়াকে আরও সহজতর করবে।​অফিশিয়াল পরিচয়পত্র হিসেবে স্বীকৃতি: নতুন নথিতে আবেদনকারীর ছবি, ইউনিক আইডি (CUI) এবং ট্যাক্স কোড (Codice Fiscale) অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে এটি কেবল আশ্রয়ের আবেদনপত্র নয়, বরং একটি বৈধ অফিশিয়াল পরিচয়পত্র হিসেবেও গণ্য হবে।​বিশেষ সুবিধাসমূহ ও কাজের অধিকার এই কার্ডটি পাওয়ার পর প্রবাসীরা নানা ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। এর মাধ্যমে মিলবে—​সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ।​আইনি ও প্রাতিষ্ঠানিক উপায়ে ভাষা শিক্ষা গ্রহণের সুবিধা।আবেদন জমা দেওয়ার ৯০ দিন পর থেকেই বৈধভাবে কাজ করার অধিকার।​ইইউ-এর এই নতুন কাঠামোর ফলে ইতালিপ্রত্যাশী ও দেশটিতে বসবাসরত আশ্রয়প্রার্থীদের আইনি প্রক্রিয়া আরও স্বচ্ছ, আধুনিক ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত