শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব দেশেও পড়েছে : বিএনপি মহাসচিব মীর্জা ফকরুল

আপডেট:

জ্বালানি তেলের বর্তমান দুর্ভোগ সরবরাহ সংকটের কারণে নয়, বরং আংশিক কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বিকালে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব দেশেও পড়েছে। তবে দেশের পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের পেছনে কেবল সরবরাহ ঘাটতি দায়ী নয়। সমস্যা কিছুটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।মন্ত্রী অভিযোগ করেন, একটি অসাধু চক্র তেল মজুদ করে কালোবাজারে বিক্রি করছে। এ ধরনের অনৈতিক কার্যক্রম রোধে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।তিনি বলেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। একটি গোষ্ঠী মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ‘ফ্যাসিস্ট শক্তি’ পরাজিত হয়েছে এবং এখন লক্ষ্য একটি শান্তিপূর্ণ, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত