শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

অপরাধ দমনে যৌথ তৎপরতার অঙ্গীকার সিআইডি প্রধানের সাথে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আপডেট:

ঢাকা | ১৬ এপ্রিল ২০২৬ গতকাল অপরাধ দমন এবং আন্তঃসীমান্ত নিরাপত্তা জোরদারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মার্কিন দূতাবাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা মহোদয়ের সাথে এই বৈঠক সম্পন্ন হয়।মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসের পক্ষ থেকে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন:
​মি. এডওয়ার্ড আর. ওয়াইলি: স্পেশাল এজেন্ট ও ওভারসিজ ক্রিমিনাল ইনভেস্টিগেটর।
​মিস ভ্যানেসা গোমেজ: ক্রিমিনাল ফ্রড ইনভেস্টিগেটর (CFI)।সাক্ষাৎকালে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবি
​ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানবপাচার: আন্তঃসীমান্ত অপরাধ এবং মানবপাচার রোধে দুই দেশের সংস্থাগুলোর মধ্যে তথ্য-উপাত্ত বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।যৌন হয়রানি ও ভিকটিম সাপোর্ট: যৌন হয়রানি প্রতিরোধ এবং ভিকটিমদের মানসিক ও আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়ে একমত পোষণ করেন উভয় পক্ষ।প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি: সাইবার ও প্রযুক্তিভিত্তিক অপরাধ মোকাবেলায় সিআইডির কারিগরি দক্ষতা উন্নয়নে মার্কিন দূতাবাসের সহায়তার বিষয়ে আলোচনা হয়।বহুমাত্রিক অপরাধের ক্ষেত্রে প্রয়োজনে যৌথ তদন্তের সম্ভাবনা এবং প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করা হয়।সিআইডি প্রধান জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, অপরাধীরা এখন সীমানা ছাড়িয়ে বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তুলছে। তাই এদের মোকাবেলায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে তথ্য বিনিময় ও যৌথ কার্যক্রম অপরিহার্য। মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের অপরাধ দমনে সিআইডির পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
​”এই সফরের মাধ্যমে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত