মিলান: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনে যোগ না দিয়ে ‘মিলান ফ্যাশন উইক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক তোপের মুখে পড়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তবে বামপন্থী বিরোধী দলের এই তীব্র সমালোচনার সরাসরি ও কড়া জবাব দিয়েছেন তিনি।
মেলোনি জানান, জাতিসংঘে উপস্থিত না থাকা কোনো অস্বাভাবিক বিষয় নয়। অন্যান্য অনেক ইউরোপীয় দেশের মতো ইতালিও এবার সেখানে তাদের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রতিনিধিত্ব করছে।ফ্যাশন শিল্প ইতালির অর্থনীতির অন্যতম চালিকা শক্তি।ফ্যাশন উইকে তাঁর উপস্থিতির পক্ষে যুক্তি দিয়ে ইতালীয় প্রধানমন্ত্রী বলেন, “আমি এমন একটি গুরুত্বপূর্ণ খাতের পাশে গিয়ে দাঁড়িয়েছি যা বছরে ৮৬ বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি আয় এনে দেয়। সরকারের পক্ষ থেকে এই সমর্থন কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয়।” তিনি আরও নিশ্চিত করেন, এই খাতের ব্যবসা ও কর্মসংস্থানকে এগিয়ে নিতে এবং উপযুক্ত প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নে ইতোমধ্যে ১০০ মিলিয়ন ইউরো বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে।’ক্যাটওয়াক নয়, এটি সাধারণ মানুষের জীবিকা’বামপন্থীদের কটাক্ষের জবাবে মেলোনি বলেন, “আমি লক্ষ্য করেছি বামপন্থীদের কাছে ফ্যাশন উইক মানে শুধুই একটি তথাকথিত ক্যাটওয়াক। কিন্তু আমার কাছে এটি সেসব হাজারও মানুষের ঘাম ও পরিশ্রমের স্থান— দরজি, মডেল, হেয়ারড্রেসার, কারিগরি কর্মী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যারা দিনরাত কাজ করে বিশ্বমঞ্চে ইতালির নাম উজ্জ্বল করছেন।”
মেলোনি জোর দিয়ে বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সেসব প্রান্তিক কর্মী ও ছোট কোম্পানিগুলোর পাশে থাকা, যারা বর্তমান অর্থনৈতিক সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতার মুখে সবচেয়ে বেশি সংগ্রাম করছে।
জাতিসংঘের অধিবেশন যোগ না দেওয়া বিরোধী দলের সমালোচনা কড়া জবাব : প্রধানমন্ত্রী মেলোনীর
আপডেট:

