রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত বা নিয়ন্ত্রিত রাজ্য নয় নেতানিয়াহু

আপডেট:

ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো আশ্রিত বা নিয়ন্ত্রিত রাজ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম এবং কোনো বিদেশি নির্দেশে কাজ করে না।গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের আগে এক বিবৃতিতে এসব কথা বলেন নেতানিয়াহু।বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।খবরে বলা হয়, নেতানিয়াহুর এই মন্তব্যকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনার প্রতি ইসরায়েলের পরোক্ষ আপত্তি হিসেবে দেখা হচ্ছে। ওই পরিকল্পনা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে।নিজ কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা যুক্তরাষ্ট্রের কোনো প্রটেক্টরেট (আশ্রিত রাজ্য) নই। ইসরায়েল নিজেই নিজের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেন, শান্তির পথে এখনো অনেক বড় বাধা রয়ে গেছে।বৈঠক শেষে যৌথভাবে নেতানিয়াহু ও ভ্যান্স জানান, ইসরায়েল কোনো “মার্কিন ক্লায়েন্ট রাষ্ট্র” নয়। বরং গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে।নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েলে কোনো ভাসাল রাষ্ট্র চাই না, আর ইসরায়েল তেমন কিছু নয়ও। আমরা চাই অংশীদারিত্ব ও মিত্রতা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের নির্দেশে কাজ করে— এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন।তিনি আরো বলেন, এক সপ্তাহ বলা হয় ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরের সপ্তাহে বলা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। আমি পরিষ্কারভাবে বলতে চাই— দুটোই বাজে কথা।এদিকে ইসরায়েল সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফর করবেন এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত