বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের পিকাপে এসে এলোপাতাড়ি গুলি ৭ জন নিহত

আপডেট:

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। স্থানীয় ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী অভিযান চালালেও এখনও কাউকে আটক করতে পারেনি।সংবাদমাধ্যম ফার্স্টপো জানিয়েছে, দুইটি পিকআপে করে আসা হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালগুলোতে আরও তিনজনের মৃত্যু হয়।হিদালগো কর্তৃপক্ষ জানিয়েছে, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানি চোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য পরিচিত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেপ্তার করার পর থেকে স্থানীয় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা এই হামলার পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।মেক্সিকোয় ২০০৬ সালে সরকারি পর্যায়ে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে দেশটিতে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ মাদক সংশ্লিষ্ট সহিংসতায় নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেকের হদিস মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত