সাবেক প্রধানমন্ত্রী বর্তমান ৫ স্টার মুভমেন্টের নেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে, শিক্ষা, প্রতিরক্ষা, চিকিৎসা বিচার ব্যাবস্থা নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের তীব্র সমালোচনা করে তার মতামত তুলে ধরেন। – ফাইভ স্টার মুভমেন্টের নেতা জুসেপ্পে কন্তে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বর্তমান সরকারের বিভিন্ন বিতর্কিত আইনি সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।তিনি বিচারব্যবস্থার সংস্কার, বিশেষ করে ‘অ্যাবিউজ অফ অফিস’ (Abuso d’ufficio) অপরাধ বিলুপ্তির তীব্র বিরোধিতা করেছেন।কোভিড-১৯ মহামারীকালীন তার গৃহীত পদক্ষেপগুলো নিয়ে তিনি স্মৃতিচারণ করেন এবং একে একটি অত্যন্ত চ্যালেঞ্জিং মানবিক পরীক্ষা হিসেবে বর্ণনা করেন। আন্তর্জাতিক অঙ্গনে ইরান, রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের নীতির বিষয়ে ইতালির নিজস্ব এবং স্বাধীন কূটনৈতিক অবস্থানের দাবি তুলেছেন তিনি। কন্তে অভিযোগ করেছেন যে, বিচারব্যবস্থা সংস্কারের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দুর্বল করে রাজনীতিবিদদের সুরক্ষা দেওয়া হচ্ছে।তিনি ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব করেন, যাতে প্রতিটি দেশের আলাদা সামরিক ব্যয় এবং অপচয় কমানো সম্ভব হয়।ইতালীয় শ্রমিকদের ক্রয়ক্ষমতা হ্রাস এবং গড় বেতন না বাড়ার পেছনে তিনি সরকারের বর্তমান অর্থনৈতিক নীতিকে দায়ী করেছেন। রাজনীতিতে সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং জনবান্ধব কর্মসূচির কোনো বিকল্প নেই বলেন।

