বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা জোরদারে জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের গোপন বৈঠক

আপডেট:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সাত আরব দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা, ইরানের হামলা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এবং হুতিদের মোকাবিলায় সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।অ্যাক্সিওসের প্রতিবেদনে দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত সপ্তাহে জার্মানিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের অ্যাডমিরাল ব্র্যাড কুপার। অংশগ্রহণকারী কোনো সরকারই বৈঠকের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেয়নি।
বৈঠকে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিসরের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অংশ নেন। এর মধ্যে কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পরে জানায়, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে জার্মানিতে অনুষ্ঠিত একটি নির্ধারিত সম্মেলনে আট দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বৈঠকে অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হলেও অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক জাহাজ চলাচল বাড়াতে ওয়াশিংটনের পরিকল্পনাও তিনি তুলে ধরেন।অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ জেনারেল আইয়াল জামির একাধিক ফ্রন্টে ইসরায়েলের চলমান সামরিক অভিযান সম্পর্কে বৈঠকে বিস্তারিত তথ্য দেন।২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরের পর ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে সামরিক সহযোগিতা ধীরে ধীরে বেড়েছে। বিশেষ করে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় এ সহযোগিতা জোরদার হয়েছেঅ্যাক্সিওসের এক সূত্র জানায়, হুতিদের হামলা এবং বাব আল-মান্দেব প্রণালীর আশপাশে তাদের তৎপরতা বাড়ায় সৌদি আরবের সম্ভাব্য সামরিক অভিযানে ইসরায়েলের সহায়তার বিষয়েও আলোচনা চলছে। সম্ভাব্য সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য ও নজরদারি সহযোগিতা থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত